সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছাড় দেওয়া বয়স অনুযায়ী দ্রুত শূন্য পদ পূরণের নির্দেশ

করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য ২১ মাস বয়সের ছাড় দিয়ে দুই সপ্তাহ আগে জারি করা আদেশের ভিত্তিতে শূন্য পদ দ্রুত পূরণ করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস ছাড়া অন্যান্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য ২১ মাস বয়সের ছাড় দিয়ে আদেশ করেছিল।

সেখানে বলা হয়েছিল, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।

অর্থাৎ গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবারের আদেশে সেই বিষয়টি উল্লেখ করে শূন্য পদ পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com