মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রথমবারের মতো সাত হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।
সপ্তাহের প্রথম দিন রবিবার সকাল ১০টায় লেনদেনের শুরুতেই সূচক পৌঁছে যায় সাত হাজার পয়েন্টে।
এর আগে ৬ হাজার ৯৮১ দশমিক শূন্য ৬ পয়েন্ট দিয়ে গত সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ডিএসইএক্স সূচক চালু হয়েছিল ২০১৩ সালের ২৭ জানুয়ারি। এরপর এই প্রথম তা সাত হাজারের ঘরে পৌঁছাল।
গত ৩০ মে ডিএসইএক্স ৬০০০ পয়েন্ট ছাড়ায়। তিন মাসে এ সূচকে যোগ হয়েছে আরও এক হাজার পয়েন্ট।
এদিকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির সিকিউরিটিজের মধ্যে ২৪৪টিরই দাম বেড়েছে। দাম কমেছে ৯৪টির আর ৩৭টির দাম অপরিবর্তিত ছিল। আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ১ হাজার ৭১২ কোটি টাকার শেয়ার।