মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভূমি মন্ত্রণালয় ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভূমিসেবার ফি অনলাইনে প্রদানের সুবিধার্থে ভূমি মন্ত্রণালয় এবং এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস) সেবা প্রদানকারী ব্র্যান্ড রকেটের মালিকানা প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং ডাচ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল-প্রধান ড. মো. জাহিদ হোসেন পনির সহ ডাচ বাংলা ব্যাঙ্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গত ২৪ মে অন্যান্য এমএফসি সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়, নগদ ও বিকাশের সঙ্গেও ভূমি মন্ত্রণালয়ের এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com