সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর। এ সময় ২২ দিন মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা বন্ধ। ইলিশ নিষেধাজ্ঞার দুইদিন আগে ফের জেলেদের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের একটি ইলিশ।
জেলার তজুমউদ্দিন উপজেলায় জেলে আলমগীর মাঝির জালে বড় সাইজের এ মাছটি ধরা পড়ে। শুক্রবার (১ সেপ্টম্বর) ওই মাছটি সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা।
মাছ ব্যবসায়ী কুট্টি বেপারী বলেন, ইলিশ মৌসুমের শুরুর দিকে নদীতে বড় মাছের দেখা মেলেনি। এক সপ্তাহ ধরে হলো নদীতে বড় ইলিশের দেখা মিলেছে। এ মৌসুমে এটি সবচেয়ে বড় ইলিশ। যা জেলেদের জালে ধরা পড়লো। বড় সাইজের ইলিশটি বেশি দামে বিক্রি করতে ঢাকার মোকামে পাঠানো হয়েছে।