সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাচার রোধে তেলের দাম সমন্বয় করা হয়েছে

পাচার রোধে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের। তেলের দাম বাড়ার সুযোগ কাজে লাগিয়ে জনগণকে জিম্মি করে ভাড়া বাড়ানোর দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এছাড়া হঠাৎ মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, তেল মজুত করে রাখার শঙ্কা থেকেই দাম বাড়ার বিষয়টি আগে জানানো হয়নি।

এসময় তিনি আরো জানান, জুলাই থেকে সেপ্টেম্বরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর প্রায় এক হাজার ১০০ কোটি টাকার বেশি লোকসান হয়েছে।

২০১৬ সালে তেলের দাম কমানো হয়েছিল উল্লেখ করে তিনি জানান, বিশ্ববাজারে আবার দাম কমলে দেশেও কমানো হবে। এছাড়া, তেলভিত্তিক যানবাহন থেকে সরে এসে বিদ্যুচ্চালিত যানবাহনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন নসরুল হামিদ।

এদিকে রাজধানীর ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতির নেতারা। পরে সমিতির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব জানান, যৌক্তিক সমাধান মিললে ধর্মঘট প্রত্যাহার করা হবে।

এদিকে পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক।

তিনি আরো বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার উচ্চহারে তেল বিক্রি করে গত ৬ বছরে ধরে প্রায় ৬৩ হাজার কোটি টাকার বেশি আয় করেছে। ২৩ শতাংশ তেলের মূল্য বৃদ্ধি করা আত্মঘাতী সিদ্ধান্ত বলেও দাবি তাদের।

তেলের দাম বাড়ানোর প্রক্রিয়াও অবৈধ এবং পরিবহন মালিকদের ভাড়া বাড়ানোর দাবিও অযৌক্তিক বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি খাতে মূল্য না বাড়িয়েও ৬ হাজার কোটি টাকা বছরে ভূতর্কি দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও দাবি সমিতির মহাসচিবের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com