সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাটের স্যানিটারি প্যাড তৈরি করে প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি বিজ্ঞানী

পাটের সেলুলোজভিত্তিক স্যানিটারি প্যাড তৈরির যন্ত্র উদ্ভাবনের প্রস্তাবের জন্য ৪র্থ ইনোভেশন পিচ প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরষ্কার জিতেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) সহকারী বিজ্ঞানী ফারহানা সুলতানা।

আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন (এএসটিএমএইচ) এই প্রতিযোগিতার আয়োজন করে।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—মহামারি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বাস্থ্য সম্মত বিশ্ব সম্প্রদায়।

আইসিডিডিআর’বি তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে, পুরস্কার অংক হিসেবে ফারহানা সুলতানাকে ৫ হাজার মার্কিন ডলার (প্রায় সাড়ে চার লাখ টাকা)  দিয়েছে এএসটিএমএইচ। একইসঙ্গে তিনি ২০২২ সালে অনুষ্ঠিতব্য ৫ম ইনোভেশন পিচ প্রতিযোগিতায় বিচারক হবেন।

ড. মোবারক আহমেদ খানের (বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা) সঙ্গে সমন্বয় করে ফারহানা সুলতানা ম্যানুয়ালি পাটের সেলুলোজভিত্তিক ডিসপোজেবল প্যাড তৈরি করে এর পরীক্ষা চালিয়েছেন।

পাটের সেলুলোজ একটি নতুন উপাদান এবং বর্তমানে দেশে এমন প্যাড তৈরির কোনো মেশিন নেই যা এর উৎপাদনে সাহায্য করবে।

আইসিডিডিআর’বি জানিয়েছে, পুরস্কারের অর্থ দিয়ে সুলতানা আরও অধিক সংখ্যক প্যাড উৎপাদনের জন্য পরীক্ষা চালাবেন, একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবেন, নিজের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবেন এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন উপায় খুঁজবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com