সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নড়াইলে ৫ হাজার কৃষক ও কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলায় ৫ হাজার কৃষক ও কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বোরো ধানের  উফসী ও হাইব্রিড (এসএল-৮) জাত ব্যাবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাদিয়া ইসলাম, সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোতুর্জা স্বপন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সরকারি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় ৩ হাজার জন হাইব্রিড (এসএল-৮) জাত  ধান চাষির মধ্যে প্রত্যেককে ২ কেজি করে এবং ২ হাজার উফসী ধান চাষির মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে বীজ , ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com