সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাদারীপুরে ইলিশ রক্ষায় কর্মশালা

জেলায় আজ ইলিশ সম্পদ রক্ষায় এক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে। জেলা মৎস্য অফিসের উদ্যোগে এতে ৫টি উপজেলার কয়েকশ’ মৎস্যচাষি পেশাজীবী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,  বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার প্রমুখ ।
কর্মশালায় ইলিশ সম্পদ উন্নয়ন ও  এর ব্যবস্থপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে নদীতে জাল ফেলার জন্য জেলেদের প্রতি আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com