সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ‘নগদ’

দেশে আর্থিক খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে অবদান রাখার জন্য ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। পাশাপাশি মার্চেন্ট ক্যাটাগরিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উল্লেখযোগ্য অবদানের রাখায় ‘নগদ’ এই পুরস্কার পেল।

সম্প্রতি ঢাকায় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ নেক্সট অ্যান্ড বেয়ন্ড ঘোষণার মধ্য দিয়ে বিজয়ী প্রতিষ্ঠানসমূহের নাম প্রকাশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ হেলেন লা ফেইভসহ আরও অনেক ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাস্টারকার্ড কর্তৃক এক্সিলেন্স পুরস্কারটি দেয়া শুরু হয় ২০১৯ সালে। বিশেষত আর্থিক খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে অবদানের জন্য বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও অন্যান্য কোম্পানিকে মূল্যায়নের উদ্দেশে এই পুরস্কারের যাত্রা।

‘নগদ’-এর এই অর্জনের বিষয়ে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘যে কোনো প্রাপ্তি মানুষকে তৃপ্তি দেয়। আমরা শুরু থেকে মানুষের জন্য সাশ্রয়ী ও সহজ সেবা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ভবিষ্যতেও ‘নগদ’-এর এক্সিলেন্স অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com