সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী ও আকর্ষণীয় স্থান।
তুরস্কের আংকারায় মঙ্গলবার সকালে ‘দি ইকনমিক পলিসি রিসার্চ ফাউন্ডেশন অব টার্কি- টেপাভ’  আয়োজিত “বাংলাদেশ-তুরস্ক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক শিরোনামের গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন এবং গত এক দশকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে ড. মোমেন বলেন, বর্তমান বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তুরস্কসহ যেকোন দেশ বিনিয়োগের এই লাভজনক সুযোগ গ্রহণ করে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের অংশীদার হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী এ গোলটেবিল আলোচনায় জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক, বাংলাদেশের উন্নয়ন এবং তুরস্কের সংগে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে টেপাভ-এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com