শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
বেলজিয়ামের ‘সবচেয়ে শক্তিশালী পুরুষ’ ফ্রেদেরিক সিনিস্ত্রা বড় মুখ করে করোনার বিপক্ষে যেন এক রকম যুদ্ধই ঘোষণা করেছিলেন। তিনবারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন সিনিস্ত্রা, করোনাকেও প্রতিপক্ষের মতো উড়িয়ে দিতে চেয়েছিলেন টিকার সাহায্য না নিয়ে। কিন্তু সেই তাকেই ৪১ বছর বয়সে কেড়ে নিল করোনা।
ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, গত ১৫ ডিসেম্বর মারা গেছেন তিনি। মৃত্যুকালে সিনিস্ত্রার বয়স হয়েছিল ৪০ বছর। এর আগে গত নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। শেষ দিকে অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয় তাকে।