শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

অবশেষে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন পেসার নাহিদ রানা। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে এই তরুণ ফাস্ট বোলারকে।

সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়েছে নাহিদের। যেখান থেকে সেরে উঠতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে। এরপর পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুরোপুরি সুস্থ হতে আরও এক মাসের বেশি সময় লাগবে ২৩ বছর বয়সী পেসারের। নাহিদের বিস্তারিত রিপোর্ট এরমধ্যে মেডিকেল বিভাগ থেকে বিসিবির কাছে পাঠানো হয়েছে।

শুধু নাহিদ নন, অস্ট্রেলিয়া সফরের আগে দুশ্চিন্তা আছে আরো। চোটে পড়া অন্য দুই ক্রিকেটার লিটন দাস ও শরিফুল ইসলামও পুরোপুরি শঙ্কামুক্ত নন। দুজনের ক্ষেত্রে শর্ত, পুর্নবাসন প্রক্রিয়া শেষে ফিটনেসে উতরে যাওয়া সাপেক্ষে দলে থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com