সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নড়াইলে ২ হাজার ৯২১ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ

চলতি বোরো মৌসুমে জেলার তিন উপজেলায় ২ হাজার ৯২১ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।ইতোমধ্যে কৃষকরা জমিতে বীজতলার কাজ সম্পন্ন করেছেন।লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪শ’ হেক্টর বেশি জমিতে বোরোর বীজতলা তৈরি হয়েছে। জেলার কোথাও কোথাও জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ মৌসুমে জেলার তিন উপজেলায় ৪৮হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১২ হাজার ৫৩৭ মেট্রিক টন চাল।
সূত্রে আরো জানা গেছে, এ জেলার কৃষকরা উচ্চ ফলনশীল জাতের ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, ব্রি ধান-৫০, ব্রি ধান-৫৮, ব্রি ধান-৮৯, ব্রি ধান-৮১, ব্রি ধান-৭৪ এবং হাইব্রিড হীরা, তেজ, সাথী, জিনজেনটা জাতের ধান চাষ করে থাকেন।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বাসসকে বলেন, আমন ধান কাটার পর কৃষকরা বোরো ধান লাগানোর জন্য প্রস্তুতি নিতে থাকেন।এ জেলায় প্রতি বছর বোরো ও আমনের বাম্পার ফলন হয়ে থাকে।গত বছরের চেয়ে ৬২০ হেক্টর বেশি জমিতে এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কৃষকদের বোরো চাষের জন্য কৃষি লোন প্রদান করেছে।কৃষি বিভাগের পক্ষ থেকে বোরোর বীজতলা তৈরি এবং বোরো চাষে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com