সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অবৈধভাবে নুড়ি পাথর, সিলিকা বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নেয়ার পরামর্শ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অবৈধভাবে নুড়ি পাথর, সিলিকা বালু উত্তোলন বন্ধ করার লক্ষ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম তালুকদার, মোছাঃ খালেদা খানম এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ২১তম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এছাড়া ওই  সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশে খনিজ সম্পদের মজুদ ও ভবিষ্যৎ সম্ভাবনা, গ্যাস ফিল্ডসমূহে উৎপাদিত গ্যাস ও অন্যান্য উপজাত দ্রব্যের মূল্য নির্ধারণ নীতিমালা ও পদ্ধতি এবং ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন এবং চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com