মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পরীমণির সাকিবস্বপ্ন!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস বক্স এর আগেও ঘুরে গেছেন শোবিজের সেলিব্রিটিরা। আজ মুক্তি পাওয়া সিনেমা ‘মুখোশ’-এর প্রচারণা কাজে গতকাল পরীমণি গিয়েছিলেন মিরপুরের প্রেস বক্সে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে প্রেস বক্সে চিত্রনায়িকা পরীমণি জানিয়েছেন, ভবিষ্যতে সুযোগ পেলে সাকিব আল হাসানের জীবনী নিয়ে বানানো সিনেমায় অভিনয় করতে চান তিনি।

পরীমণি বলেন, ‘সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই করব। আমার ইচ্ছা আছে। তবে ইচ্ছা থাকলে তো আসলে হবে না। ব্যাটে–বলে মিলতে হবে খেলার মতো।’ এর আগে গেল নভেম্বরে পাকিস্তান সিরিজের সময় মিরপুরের প্রেস বক্সে এসেছিলেন সৃজিত-মিথিলা দম্পতি। সৃজিত মুখার্জি তখন সাকিব আল হাসানের জীবনী নিয়ে ছবি বানানোর ইচ্ছে প্রকাশ করেন।

স্বামী শরীফুল রাজ ও সহশিল্পী রোশানের সঙ্গে মাঠে আসা পরীমণি জানিয়েছেন, এর আগে মাঠে এসে ক্রিকেট খেলা দেখা হয়নি তার। ক্রিকেট নয় ফুটবলের ভক্ত পরীমণি। ‘আমি মূলত ফুটবলের ভক্ত। ক্রিকেট নিয়ে এত ধারণা নেই। তবে আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেটপাগল। আমিও ক্রিকেট পছন্দ করি না তা নয়, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com