রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খাতুনগঞ্জে তেল চিনির মূল্য কমেছে, ডাল ছোলার দাম স্থিতিশীল

দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে তেল ও চিনির মূল্য কমেছে। গত দু’দিনে সয়াবিন তেল ও পাম তেল মণপ্রতি পাঁচশ’ থেকে ছয়শ’ টাকা এবং চিনি মণপ্রতি একশ’ টাকা কমেছে। ডাল ছোলার দাম স্থিতিশীল রয়েছে।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে আজ খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ মার্চ সয়াবিন তেল বিক্রি হয়েছে মণপ্রতি ৬ হাজার ১৫০ টাকায়, পাম তেল ৫ হাজার ৯০০ টাকায় গতকাল সয়াবিন তেল বিক্রি হয়েছে ৫ হাজার ৫৫০ টাকায় আর পাম তেল ৫ হাজার ২০০ টাকায়। চিনির মূল্যও একই সময়ের ব্যবধানে মণপ্রতি ১০০ টাকা কমেছে।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়শনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদ আজ বাসসকে জানান, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ ও ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় বাজারে দাম কমতে শুরু করেছে। সয়াবিন ও পাম তেল চার-পাঁচ দিনের ব্যবধানে মণপ্রতি ৬শ’ টাকা পর্যন্ত  কমেছে। এটি সরকারের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের সুফল উল্লেখ করে তিনি বলেন, বাজারের সরকারের নিয়মিত মনিটরিং প্রয়োজন। কিন্তু ব্যবসায়ীরা আতংকে থাকেন এমন সিদ্ধান্ত কোনো অবস্থাতেই নেয়া যুক্তিযুক্ত হবে না। কেননা এতে করে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিতে পারে। এখন আমাদের প্রয়োজন আন্তর্জাতিক বাজার যেখানে দামে সুবিধা পাওয়া যায় সেখান থেকে তেল, চিনি আমদানি করা।’
সগির আহমেদ বলেন, সব ধরনের ডাল ও ছোলার দাম বাড়েনি। এসব পণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com