রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে

মহান স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ দুইটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে।
চবি  উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আজ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ।
উপাচার্য বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অনেকেই চলে যাচ্ছেন। স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা চেয়েছি পঞ্চাশ জনকে সম্মাননা দিতে। দুটি ক্যটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে। একটি হচ্ছে গেজেট, অন্যটি ভাতা।’
ড. শিরীণ আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছরে এমন আয়োজন হয়েছে কিনা আমার জানা নাই। আমরা প্রাথমিকভাবে পঞ্চাশ জনকে সম্মাননা দিচ্ছি। পরবর্তীতে এ ধারাবাহিকতা চলমান থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এসএম রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামে যারা ভালো অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা দিচ্ছি। এজন্য আমরা চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কাছে চিঠি পাঠিয়েছি। তাদের  থেকে তালিকা নিয়ে আমরা সম্মাননা দিব। কারা কারা পাচ্ছেন সেটা চমক হিসেবেই থাক।’
এসময় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা হবে। এ দিবসে স্মরণে রাত ৯টায় এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com