রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুড়িগ্রামে হারভেস্টার মেশিনে শষ্য কর্তন

জেলায় কৃষিতে শ্রমিক সংকট নিরসনে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে শষ্য কর্তন মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর ইউএনও মো. রাসেদুল হাসান, সদর কৃষি অফিসার মো. জাকির হোসেন প্রমুখ।
সদর উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন জানান, সরকারি উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের একসাথে বীজ বপন, সার প্রয়োগ ও পরিচর্চা এবং একসাথে কর্তনে সমালয় ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে কুড়িগ্রাম সদর ও নাগেশ^রী উপজেলায় ১৭১জন কৃষককে সম্পৃক্ত করা হয়। এসময় স্থানীয় কৃষকদের চাহিদা মোতাবেক ১০০ একর জমিতে হাইব্রিড জাত ন্যাশনাল এগ্রোর জিনকরাজ বোরো ধানের বীজ সরবরাহ করা হয়। বীজ বপনে শ্রমিকের বদলে রাইস ট্রান্স প্লান্টার মেশিন
ব্যবহার করা হয় এবং ধান কর্তনেও কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সহযোগিতা নেয়া হয়। এতে খরচ ও সময় সাশ্রয় হচ্ছে। যেখানে এক একর জমি কর্তনে শ্রমিকদের ১০ থেকে ১২ হাজার টাকা খরচ দিতে হয়। সেখানে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। ফলে শ্রমিকের উচ্চ মূল্য ও শ্রমিক সংকট কাটাতে কৃষকদেরকে মেশিনের মাধ্যমে চারা রোপন ও কর্তনে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাতে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রশীদ জানান, দুটি উপজেলায় কৃষি প্রণোদনার মাধ্যমে বোরো চাষাবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে কৃষকরা একসাথে জমিতে চারা রোপণ করবেন। একসাথে সার প্রয়োগ ও পরিচর্চা করবেন এবং একসাথে ধান কর্তন করবেন। এই সমালয় ভিত্তিকে কাজ করা হলে কৃষকদের খরচ সাশ্রয় হবে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com