রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ-ভারত নৌবাহিনীর সমন্বিত মহড়া শুরু

উত্তর বঙ্গোপসাগরের আজ বাংলাদেশ নেভি-ইন্ডিয়ান নেভি কোঅর্ডিনেটেড প্যাট্রোল (সিওআরপিএটি)’র দুই দিনব্যাপী চতুর্থ মহড়া শুরু হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মহড়ার অংশ হিসেবে, দুদেশের নৌ-বাহিনী আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) দিয়ে এই যৌথ মহড়া চালাচ্ছে।
সর্বশেষ ভারত-বাংলা সিওআরপিএটি অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের অক্টোবর মাসে। বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস আবু উবাইদাহ সাথে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী কোরা এবং গভীর সমুদ্রের টহল জাহাজ সুমেধা অংশ নিয়েছে।
এছাড়াও, উভয় নৌ-বাহিনীর উপকূলীয় টহল বিমানও এই সমন্বিত মহড়ায় অংশ নেবে। নিয়মিত সিওআরপিএটিএস পরিচালনার ফলে সাগরের উপকূলে নানা ধরনের হুমকি মোকাবিলায় পারস্পারিক বোঝাপরা জোরদার হবে এবং উভয় দেশের নৌ-বাহিনীর আন্তঃযোগাযোগ বাড়বে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com