সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
আগামী ১৫ থেকে ২১ জুন সারা দেশে অনুষ্ঠিত হবে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা। জনশুমারির প্রচারণার অংশ হিসেবে নির্মিত হয়েছে দুটি টেলিভিশন বিজ্ঞাপন, যা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যম ও টেলিভিশনগুলোতে প্রচার করা হচ্ছে।
বিজ্ঞাপন দুটিতে অংশ নিয়েছেন দেশসেরা অভিনেতা চঞ্চল চৌধুরী ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের নির্মিত বিজ্ঞাপন চিত্রটি চিত্রায়িত হয়েছে দেশের ১০টির অধিক জেলায়।