রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ-চীন-সহযোগিতা চীন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী

চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়া প্রদানের ঢাকার সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী।
সীতাকুন্ডের ভয়াবহ অগ্নিকান্ডে দুঃখ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই আগ্রহের কথা জানান।
এখানে চীনা দূতাবাস জানায়, ওয়াং ই ৭ জুন লিখিত এক বার্তায় বলেন, ‘জরুরি সাড়ার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং আমাদের দু’দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে ইচ্ছুক।’
বার্তায় তিনি বলেন, চট্টগ্রামের কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা জেনে তিনি মর্মাহত এবং নিহতদের জন্য গভীরভাবে দুঃখিত হয়েছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং বাংলাদেশের দরকারমত পরবর্তীকালে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com