রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মালয়েশিয়ায় অনুপ্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক

অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশকালে ৩৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)।

শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নৌকায় করে মানবপাচারের অভিযোগে এ সময় ৪ ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সেলাঙ্গর প্রদেশের কুয়ালা সেপাং অঞ্চলের জলসীমা দিয়ে নৌকায় অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

মেলাকা ও নেগ্রি সেম্বিলান অঞ্চলের এমএমইএ পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেন, গত ৩০ জুন রাত ১১টার দিকে আমাদের রাডারে মালয়েশিয়ার জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, ‘আমাদের একটি টহল নৌকা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পায়’।

ক্যাপ্টেন ইস্কান্দার আরও বলেন, ‘নৌকায় ৪ ইন্দোনেশিয়ান ছিলেন। তারাও পরিচয়পত্র দিতে ব্যর্থ হন।’

পরে নৌকায় থাকা ৪১ জনকে এমএমইএ জেটিতে নিয়ে গিয়ে আটক করা হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে এবং তার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com