শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুভ সন্ধ্যা সৈকতে গোয়েন্দা কর্মকর্তাসহ নিখোঁজ ২

বরগুনার তালতলী উপজেলার ‘শুভ সন্ধ্যা সৈকতে’ গোসল করতে নেমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তাসহ দুজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ওই কর্মকর্তার পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। বুধবার দুপুর ১২টার দিকে তালতলী উপজেলার শুভসন্ধা সৈকতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরগুনার জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুঁই (১৭)।

তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হাবিব বলেন, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। আরো দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে।

তিনি আরো বলেন, নিখোঁজদের উদ্ধারে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে তারাও অভিযানে অংশ নেবে।

বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে এনএসআই কর্মকর্তাসহ দুজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com