বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডোপ টেস্টে পজিটিভ, ১০ মাস নিষিদ্ধ পেসার শহীদুল

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে ১০ মাস নিষিদ্ধ হলেন জাতীয় ক্রিকেট দলের পেইসার শহীদুল ইসলাম। অ্যান্টি-ডোপিং কোড ভাঙায় তাকে এই শাস্তি দিয়েছে আইসিসি।

তার ডোপ নমুনায় নিষিদ্ধ উপাদান ক্লোমিফেন মিলেছে। যেটা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি- ওয়াডার নিষিদ্ধ তালিকায় আছে। শহিদুল এন্টি ডোপিং বিধির ২.১ ধারা ভেঙেছেন।

রিপোর্টের ভিত্তিতে শহীদুলকে সব ফরম্যাটে ১০ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এ বছরের ২৮ মে থেকে ২০২৩ এর ২৮ মার্চ পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না শহীদুল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, গত মার্চে শহিদুল থেকে নমুনা নেওয়া হয়। পরীক্ষার পর এতে নিষিদ্ধঘোষিত দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। শহিদুল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তবে ইচ্ছেকৃতভাবে নেননি। অন্য একটি চিকিৎসার জন্য ওষুধটি ব্যবহার করেন।

আইসিসি আরো জানায়, শহীদুল এটা মেনে নিয়েছেন যে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ডোপিং বিরোধী নিয়মের কারণে তার ওপর অর্পিত যে দায়িত্ব, সেটি পালন করতে ব্যর্থ হয়েছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে একটি টি-টোয়েন্টি খেলেছেন শহীদুল। পাকিস্তানের বিপক্ষে অভিষেকে মোহাম্মদ রিজওয়ানের উইকেট নেন ডানহাতি পেইসার। চলতি উইন্ডিজ সিরিজের জন্য টেস্ট ও টি-টোয়েন্টির স্কোয়াডেও ছিলেন শহীদুল। তবে ইনজুরির কারণে না নাম প্রত্যাহার করে নেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com