শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফের বাড়লো স্বর্ণের দাম

দুই দিনের ব্যবধানে আবারো দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে।

শুক্রবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে এখন দাম ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটে পড়বে ৭৭ হাজার ৫৬৫ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা।বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এছাড়া স্বর্ণালংকার বিক্রির সময় ক্রেতাসাধারণের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি গ্রহণ করার অনুরোধ করেছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ গত বুধবার (২৭ জুলাই) সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৩৪১ টাকা বৃদ্ধি করেছিল তারা। তার আগে ২২ মে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com