শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমদানি বৃদ্ধি, কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে দাম অর্ধেকে এসে নেমেছে কাঁচা মরিচের। বন্দরের বিভিন্ন আড়তগুলোতে প্রতিকেজি মরিচ পাইকারী বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। এর আগে কাঁচা মরিচ পাইকারী বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে গত ৮ আগষ্ট থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বগতির কারণে আবারো ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক নিয়মিত কাঁচামরিচ আমদানি করছেন। এতে হিলি বন্দরের পাইকারী বাজারে কাঁচা মরিচের দাম অর্ধেকে এসে নেমেছে। এখান থেকে কাঁচা মরিচ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে পাইকাররা।

হিলি বন্দরে আমদানিকৃত মরিচ

আমদানিকারক বাবলুর রহমান বলেন, সরকারি শুল্ক কম হলে দাম আরও কমবে। আমদানি যত বেশি হবে দাম ততই কমতে থাকবে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, প্রতিদিন গড়ে ১৫ থেকে ২৫ ট্রাক কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এরমধ্যে (১৬ ও ১৭ আগস্ট) দুই দিনেই  ৪২ টি ট্রাকে ১৬৫ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com