শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বরগুনার সমুদ্রগামী মাছধরা ট্রলারগুলো জিএসএম এর আওতায় আসছে

উপকূলীয় জেলা বরগুনার ৮৫০টি মাছধরা ট্রলার গ্লোবাল সিস্টেম অব মোবাইল নেটওয়ার্কের (জিএসএম) আওতায় আনা হচ্ছে ।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাসস’কে জানিয়েছেন, গভীর সমুদ্রগামী জেলেদের সুরক্ষার কথা মাথায় রেখে মৎস্য ও প্রাণিস¤পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো দুর্যোগের সময় সতর্কবার্তা, ঝড়ের পূর্বাভাস এবং আগাম সতর্ক করতে এ নেটওয়ার্কিং সিস্টেম চালু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে জেলায় ৮৫০টি ট্রলারে এ সুবিধা দেওয়া হচ্ছে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনায় সামুদ্রিক নিবন্ধিত ও শতভাগ ফিটনেস সনদ আছে এমন ট্রলারের সংখ্যা ১ হাজার। নিবন্ধিত জেলে রয়েছেন মোট ৩৭ হাজার ৩০৯ জন।
মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু জানান, ঝড়-জলোচ্ছ্বাস, গভীর নি¤œচাপসহ সাগরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা পৌঁছায় না জেলেদের কাছে। তাই উপকূলের সমুদ্রগামী জেলেদের সুরক্ষায় এবং তাদের কাছে সতর্কবার্তা পৌঁছাতে জিএসএম সিস্টেম চালু করা হচ্ছে। এতে জেলেরা দুর্যোগের সময় নিরাপদে অবস্থান করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com