শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যশোর কৃষি জোনের আওতায় ৬ জেলার ৩৪ হাজার কৃষককে প্রণোদনা প্রদান

চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে যশোর কৃষি জোনের আওতায় ৬ জেলার ৩৪ হাজার কৃষককে বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।এর মধ্যে যশোর জেলায় ৭হাজার কৃষককে, ঝিনাইদহ জেলায় ৫হাজার, মাগুরা জেলায় ৫ হাজার,কুষ্টিয়া জেলায় ৭হাজার,চুয়াডাঙ্গা জেলায় ৫হাজার ও মেহেরপুর জেলায়  ৫হাজার  কৃষককে আমন উৎপাদনের জন্য এ প্রণোদনা দেয়া হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ এখলাস উদ্দিন জানান, আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে এ বছর ৬ জেলার মোট ৩৪ হাজার কৃষককে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে।প্রত্যেক কৃষক প্রণোদনা হিসেবে  ৫কেজি করে উচ্চ ফলনশীল জাতের আমনের বীজ, ১০ কেজি করে এমওপি (পটাশ) এবং ১০ কেজি করে ডিএপি সার পেয়েছেন। তিনি আরো জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমন চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।আমনের চাল সুস্বাদু।এ চালের চাহিদা থাকায় এবং বিগত কয়েক বছরে ভালো দাম পাওয়ায় এ অঞ্চলের ৬ জেলার কৃষকরা আগ্রহ সহকারে আমনের চাষ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com