শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘানায় সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি

চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে লাফ মেরে সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। রবিবার ঘানার রাজধানী আক্রাতে এ ঘটনায় সিংহের আক্রমণে জখম হয়ে মারা গেছেন ওই ব্যক্তি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিড়িয়াখানায় নিরাপত্তা বেষ্টনী টপকে হঠাৎ সিংহের খাঁচার মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি। ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দুটি সিংহ শাবক ছিল।

নিজেদের ডেরায় মানুষ ঢুকতে দেখেই ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। সিংহের আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি। তবে সিংহরা সুরক্ষিতই রয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চিড়িয়াখানার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।

সূত্র-এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com