শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘুমধুম সীমান্তে মর্টার শেল: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় রবিবার (২৮ আগস্ট) বিকালে মিয়ানমারের দুটি মর্টার শেল পড়ার ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রবিবার বেলা তিনটার দিকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রাখেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

ঘটনার সঙ্গে সঙ্গে বাংলাদেশ প্রতিক্রিয়া জানায়। বিষয়টি নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। সেই সূত্র ধরেই আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো।

মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা তাকে ডেকেছি। একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেটা বলেছি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।’

সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ এবং বিস্ফোরিত মর্টারের অংশ পড়ার বিষয়টি ঢাকাকে উদ্বিগ্ন করে তুলেছে। এর প্রতিবাদে গত ২১ আগস্ট সকালে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরের দপ্তরে তলব করা হয়। নিকটতম প্রতিবেশী হিসেবে মিয়ানমারের এসব কর্মকাণ্ড যে বন্ধুত্বের নিদর্শন নয়, সেটি রাষ্ট্রদূতকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এসব কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায়। সুপ্রতিবেশী হিসেবে মিয়ানমারের কাছে আরও দায়িত্বশীল আচরণ আশা করে বাংলাদেশ। সে সময় রাষ্ট্রদূতের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com