সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেয়েদের জন্য পথে পথে তারকারা

এ এক অভিভূত করার মতো দৃশ্য। মঙ্গলবার থেকে আলোচনার বিষয় ছিল বিমানবন্দর থেকে কোন পথে আসবে চ্যাম্পিয়নরা। অন্য যেকোনো সময় রাজধানীতে জ্যাম এড়াতে মানুষ ভিআইপি চলাচলের রুট জানতে চান। কিন্তু এবার প্রথমবারের মতো ভিন্ন কারণে প্রশ্ন। মেয়েরা যে পথে যাবে, সে পথে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানানো হবে। মঙ্গলবারেই জানানো হয় বিমানবন্দর থেকে বনানী-মহাখালী-বিজয় সরণি হয়ে সাত রাস্তা-মগবাজার হয়ে বাফুফে যাবে মেয়েরা। সেই অনুযায়ী যার যার মতো করে দাঁড়িয়েছিলেন সবাই। ফুটবলারদের ঐতিহাসিক এই বিজয় মিছিলের সাক্ষী হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার মেয়ে সায়রা। দুপুরে বিমানবন্দরের কাছে কাওলা ওভারব্রিজে উঠে সাবিনাদের অভিনন্দন জানান বাঁধন। জনপ্রিয় এই অভিনেত্রী একের পর এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- আমরা এখানে উদযাপন করতে এসেছি, স্বাগতম চ্যাম্পিয়ন। দামাল মেয়েদের স্বাগত জানাতে বনানী কাকলী ওভারব্রিজের কাছে দাঁড়িয়েছেন শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল। তাকে ঘিরে অন্যরা লাইভ করতে গিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো লাগছে। বিশেষত মেয়েদের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে দেখে তিনি একজনকে বললেন, ওরা ওখান থেকে (বিমানবন্দর) ভিড়ে বেরিয়ে আসতে পারছে না হয়তো। বনানীর রাস্তায় ফুটওভার ব্রিজ ছাড়িয়ে রাস্তার মাঝখান পর্যন্ত অপেক্ষমাণ মানুষ। মেহেদি হাসান স্বাধীন ৩০ মিনিটের একটি লাইভ করেন। সেখানে সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে সেøাগান দেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। মাছরাঙা টেলিভিশনের সামনে সাংবাদিকদের দাঁড়াতে দেখা গেছে। সাত রাস্তায় পতাকা জড়িয়ে সহকর্মী বন্ধুদের নিয়ে দাঁড়িয়েছিলেন সাংবাদিক মুন্নী সাহা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com