শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঋণের ২০ কোটি ডলার মার্চে ফেরত দেবে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার দুঃসময়ে ঋণ হিসেবে দেওয়া ২০ কোটি ডলার ২০২৩ সালের মার্চের মধ্যে বাংলাদেশ ফেরত পাবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহের সঙ্গে বৈঠক করে এমন আশ্বাস পেয়েছেন তিনি।

বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন গভর্নর রউফ তালুকদার। সাত দিনের এই সাধারণ সভা মঙ্গলবার (১১ অক্টোবর) বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে। সভার মূল আনুষ্ঠানিকতার ফাঁকেই শ্রীলঙ্কার গভর্নরের সাথে তার বৈঠক হয়।

ওয়াশিংটনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর রউফ তালুকদার বলেন, “শ্রীলঙ্কাকে সোয়াপ এরেঞ্জমেন্টের জন্য তিন দফায় আমরা ২০০ মিলিয়ন ডলার দিয়েছিলাম। কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে সময় মত টাকাটা ফেরত দিতে পারেনি।”

এ অবস্থায় শ্রীলঙ্কার অনুরোধে বাংলাদেশ দুই দফায় সময় বাড়িয়েছে জানিয়ে গভর্নর বলেন, “২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তিন কিস্তিতে শ্রীলঙ্কার তা ফেরত দেওয়ার কথা রয়েছে।”

শ্রীলঙ্কার গভর্নরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রউফ তালুকদার বলেন, “খুবই ভালো মিটিং হয়েছে। শ্রীলঙ্কার গভর্নর আমাকে নিশ্চিত করেছেন, তারা এখন ঋণগুলো রিস্ট্রাকচার (পুনর্গঠন) করছেন। ভারত, জাপান ও চীনের সাথে কথা হয়েছে তাদের।

“আর আইএমএফ এর সঙ্গে একটা প্রোগ্রামে যাচ্ছে শ্রীলঙ্কা, সেটাও মোটামোটি কনফার্ম হয়ে গেছে। তারা হয়ত নভেম্বর-ডিসেম্বরের মধ্যে একটা ফাইনাল এগ্রিমেন্টে যাবে।”

রউফ তালুকদার বলেন, “আমাকে শ্রীলঙ্কার গভর্নর কনফার্ম করেছেন, তারা আমাদের টাকাটা ফেব্রুয়ারি-মার্চের মধ্যে যে তারিখ রয়েছে, তার মধ্যে ফেরত দিতে পারবেন। এটি আমাদের জন্য খুবই ভালো খবর।”

প্রসঙ্গত, অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গত বছর ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। প্রতি কিস্তির অর্থ ছাড়ের পরবর্তী তিন মাসের মধ্যে তা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরো তীব্র হওয়ায় এক পর্যায়ে ঋণ খেলাপির খাতায় নাম লেখাতে বাধ্য হয় দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশ। এর জেরে সরকারেও পরিবর্তন আসে। এখন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করায় আর্থিক মেরামতের পাশাপাশি ঋণ পরিশোধের দিকে যাচ্ছে শ্রীলঙ্কা।

শুক্রবার (১৪ অক্টোবর) ওয়াশিংটনে কমনওয়েলথ দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নরদের বৈঠক হচ্ছে। বাংলাদেশ ওই বৈঠকে সভাপতিত্ব করবে বলে গভর্নর জানিয়েছেন। বার্ষিক এ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যেতে না পারায় বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আব্দুর রউফ তালুকদার। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান জেপি-মরগ্যানের ভাইস চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। এছাড়া স্ট্যান্ডার্ড-চার্টার্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তিনি বসবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com