বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
স্বাধীনতা ৫১ বছরে দেশের মাথাপিছু আয় বেড়েছে ৩০ গুণ। দারিদ্র্যের হার ৪ ভাগের এক ভাগে নেমেছে। আর অর্থনীতির আকার বেড়েছে ৫০ গুণের বেশি। অর্থনীতিবিদদের মতে, শহর থেকে গ্রামে আমুল পরিবর্তনের ছোঁয়া লেগেছে। দুই অংকের প্রবৃদ্ধি অর্জনে শিল্পখাতে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের।
স্বাধীন বাংলাদেশে মাথাপিছু আয় ছিলো ৮৮ ডলার। অর্থনীতির আকার ৯ বিলিয়ন ডলারের নিচে। দারিদ্র্যের হার ছিলো ৮০ ভাগের বেশি। এমন ভঙ্গুর অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাটি ও মানুষের শক্তিতে ভর করে উন্নয়ন পরিকল্পনায় জোর দেন তিনি।