বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ভর্তুকি মূল্যে তেল, গ্যাস ও বিদ্যুৎ আর দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকার প্রধান বলেন, এতদিন আমাদের অর্থ ছিল আমার ভর্তুকি মূল্যে দিয়েছি। কিন্তু করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেওয়া হয়েছে। সেই ভর্তুকির টাকা এখন আপনাদের দিতে হবে। তাই সবাইকে সাশ্রয়ী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।