শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) সেন্টার ফর বায়োমেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পরিচালক অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অফ অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিকস (এএফওএমপি) অফিসারদের জন্য ২০২৩-২০২৫ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
১১ ডিসেম্বর তাইওয়ানে অনুষ্ঠিত এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অফ অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিকস (এএফওএমপি) সম্মেলনে এএফওএমপি কাউন্সিল মিটিং -এ নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের ভোট গ্রহণ গত ১-১০ নভেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ পদের জন্য অন্য দুই প্রার্থী ছিলেন তারা হলেন জাপানের প্রফেসর ড. ফুকুদা শিগেকাজু এবং চীনের ড. জিন জিয়ানস।
প্রফেসর ড. অনুপমা আজহারী সর্বশেষ ২০১৯-২০২২ মেয়াদ পর্যন্ত এএফওএমপি সেক্রেটারি জেনারেল (এসজি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালে এএফওএমপি’র আউটস্ট্যান্ডিং মেডিকেল ফিজিক্সিট পুরস্কার এবং ২০১৮ সালে আইডিএমপি’র ইন্টারন্যাশনাল মেডিকেল ফিজিকস পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে তিনি আলো ভুবন ট্রাস্ট’র সাধারণ সম্পাদক পদে রয়েছেন।