শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ভোলায় দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে র্যাব-৮ এর ভোলার ক্যাম্প। এ সময় ডাকাতদের কাছ থেকে দুইটি রাম দা, একটি রড, নগদ ৬০ হাজার টাকা, ৮টি সিমকার্ড ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকেরা হলেন- মো. শাজাহান ওরুফে সাজু মাঝি (৫০), মো. নিরব (৩৪) ও মো. আবুল বাশার (৩২)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
তিনি বলেন, গত ১ ডিসেম্বর ভোলার মেঘনা নদীতে অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতরা জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে জেলেদের নগদ টাকা, মাছ, জালসহ ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
পরে অপহরণ করা জেলেদের বেদম মারধর করে তাদের চিৎকার ট্রলারের মালিক ও আত্মীয়স্বজনদের মোবাইল ফোনে শুনিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ওই জেলেদের ট্রলার মালিক ও পরিবারের সদস্যরা তাদের বাঁচাতে ২ লাখ ৮ হাজার টাকা ডাকাতদের মোবাইলে বিকাশের মাধ্যমে প্রদান করে।
পরে ৩ ডিসেম্বর অপহৃত জেলেদের তারা ভোলা সদরের তুলাতুলি এলাকায় ছেড়ে দেয়।
এ ঘটনায় ৫ ডিসেম্বর বিভিন্ন সংবাদ পত্রের প্রকাশিত হলে ঘটনার সত্যতা যাচাইয়ে র্যাব-৮ ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে।
তিনি আরও বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধীদের গতিবিধি ও অবস্থান নির্ণয় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটানা ৭২ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে ভোলা সদরের বিভিন্ন এলাকা থেকে তিন ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়াও বাকিদেরও আটকের চেষ্টা চলছে।