বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১১ অপরাহ্ন
দেশে সবুজ অর্থায়ন উত্সাহিত করতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং সিটি ব্যাংক এনএ ১০০ মিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘ মেয়াদে ঋণ সুবিধার চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকার ভাইস প্রেসিডেন্ট মিকিও হাতায়েদা, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন। মূলত জাইকা আট বছরের মেয়াদে ৯০ মিলিয়ন মার্কিন ডলার এবং সিটি ব্যাংক এনএ দুই বছরের মেয়াদে ১০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। মোট ১০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় হয় এক হাজার ৫০ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা)।