শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৮ বছর পর একসঙ্গে মোশাররফ করিম-শখ

আসছে ভালোবাসা দিবসে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। মাঝে বেশ লম্বা বিরতি নিয়ে আবারও ফিরেছেন কাজে। প্রায় ৮ বছর আবারও তার সঙ্গে জুটি বেঁধেছেন মোশাররফ করিম। নাটকের নাম ‘চৌধুরী’। এটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব।

সর্বশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ২০১৫ সালে একই নির্মাতার ‘রক’ নাটকে। এরপর এ জুটির দেখা মেলেনি। ৮ বছর পর আবারও মাইদুল রাকিবের পরিচালনায় প্রত্যাবর্তন করছে এ জুটি।

মূলত সময়ের সঙ্গে সঙ্গে বিত্তবান হয়ে উঠলে মানুষ কীভাবে বদলে যান, হাস্যরসাত্মকভাবে সেটিই এ নাটকে তুলে ধরেছেন নির্মাতা মাইদুল রাকিব। তিনি বলেন, ‘টাকা-পয়সা হলে অনেকেই নামের পদবি পরিবর্তন করে চৌধুরী হয়ে ওঠেন। মজার একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি। অনেক দিন পর ফিরছেন মোশাররফ-শখ জুটি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

নাটকে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, আশরাফুল আলম সোহাগ, আলামিন সবুজ প্রমুখ। নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের ব্যানারে।

জানা গেছে, ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com