শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
বর্ডার গার্ড বাংলাদশের (৪৯ বজিবি) সদস্যরা অভিযান চালিয়ে যশোরের চৌগাছা থেকে ৭০০ গ্রাম ওজনের (৬০ ভরি) ছয়টি সোনার বার জব্দ করছেন। জব্দ করা সোনার দাম প্রায় ৫৫ লাখ টাকা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাসিলা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
৪৯ ব্যাটালয়িনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান জামিলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানার মাসিলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে মাঠে পাওয়া একটি ব্যাগে ছয়টি সোনার বার পাওয়া যায়। এর ওজন প্রায় ৭০০ গ্রাম এবং দাম ৫৫ লাখ টাকার মতো। উদ্ধার সোনার বার চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমার র্কাযক্রম প্রক্রিয়াধীন।