বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী, সব নিয়ে পালালো গৃহকর্মী

প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন মনিরা মিঠু। এরপর দুই পর্দাতেই সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি যখন গাজীপুরে শুটিংয়ে ব্যস্ত তখন তারা বাসা থেকে সব নিয়ে পালালো গৃহকর্মী। এমনটি অভিযোগ তার। সে কারণে গৃহকর্মীর নামে করেছেন মামলা।

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার (২ এপ্রিল) রাতে অভিনেত্রী নিজেই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় বাসার গৃহকর্মী কনা বেগমকে (৪০) আসামি করে চুরির মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪।

সোমবার (৩ এপ্রিল) সকালে যোগাযোগ করা হলে মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মো. রেজওয়ান বলেন, অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় একটি মামলা করেছেন। থানার এসআই হানিফ উদ্দিন মণ্ডল মামলাটি তদন্ত করছেন। আসামি কনা বেগমের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। তাকে খোঁজা হচ্ছে।

এর আগে অভিনেত্রী মনিরা মিঠু নিজেই বাসায় চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এতে তার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে।

রোববার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল। আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান গহনা, টাকা চুরি হয়ে গেছে।’

তবে এই কঠিন সময়েও মনোবল হারাচ্ছেন না তিনি। তার কথায়, ‘মেরুদণ্ড তো আমার একটাই। আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’

চুরি প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, ‘শুটিংয়ের কাজে আমি এখন সাভারে আছি। বাসা থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই বিষয়টি পর্যবেক্ষণ করতে বাসায় আসবেন বলে জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com