বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে ২ মরদেহ উদ্ধার

শুক্রবার (০৭ এপ্রিল) রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ঢামেক হাসপাতালের বাগান গেটের (প্রশাসনিক গেইট) সামনে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন জানান, পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়ার পর মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। মৃতের পরিচয় জানা যায়নি।

অপরদিকে, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পড়ে থাকা আনুমানিক (৬৫) বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com