বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মোশাররফ করিম, কথা বললেন নানান বিষয়ে

মোশাররফ করিম, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা। একসময় টিভি নাটকে ভীষণ ব্যস্ত থাকলেও এখন ছোট পর্দায় কমই দেখা যায় তাকে। এই তো কয়েক বছর আগেই ঈদের নাটকে সংখ্যার বিচারে বরাবরই শীর্ষে থাকতেন এই তারকা। বর্তমানে তিনি সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত সময় পার করলেও এবার ঈদের একক ধারাবাহিক মিলে ১৫টি নাটকে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে মুক্তি পেয়েছে আবার বহুল আলোচিত ‘মহানগর’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি। মুক্তির পর পরই আবারও প্রশংসা কুড়াচ্ছেন ওসি হারুন চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম। ঈদ, ঈদের কাজ ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে-

যেমন কাটছে এবারের ঈদ…

বরাবরের মতোই কেটে যাচ্ছে। অনেকটা অলসতার সঙ্গে ঈদ উদযাপন করছি। উদযাপনও নয়, এখন তো ঈদ হয়ে গেছে আমাদের কাছে দেখার বিষয়। রাজধানীর এই ইট-পাথরের দেয়ালে থেকে ঈদের আনন্দ পাওয়া যায় না। এখনকার ঈদগুলোতে নামাজ পড়ে বাসায় ফিরে অনেকটা সময় ঘুমিয়েই কাটিয়ে দিই। তাছাড়া ঈদের আগে একটানা অনেক নাটক-টেলিফিল্মে কাজ করে ক্লান্তও হয়ে যাই।

ঈদের সর্বাধিক ধারাবাহিকে…

‘করব না-করব না’ করেও অনেকগুলো ঈদের নাটকে কাজ করা হয়ে গেছে। একক নাটকের পাশাপাশি এবারের ঈদে নাকি আমিই সর্বাধিক ধারাবাহিক নাটকের অভিনেতা! আমি নিজেও জানি না কোন নাটক কবে কখন প্রচারিত হচ্ছে বা হবে। তবে নাটকগুলো বেশিরভাই টিভি চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে। এবার ঈদে যে কটি নাটকে অভিনয় করেছি, সব কটির গল্প দারুণ। আমার বিশ্বাস নাটকগুলো দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে।

কাজের ধরন…

আমি কিন্তু নাটকে কাজ করাটা কমিয়ে দিতে চাচ্ছি। এমনকি কমিয়েও দিচ্ছি। গতানুগতিক কাজ করে সংখ্যাও বাড়াতে চাই না। আগেও যে খুব বেশি নাটকে অভিনয় করা হতো বিষয়টি এমনও ছিল না। অভিনয় নিয়মিতই করি, তবে সেটি এখন টিভি নাটক, ওটিটি, ওয়েব ফিল্ম নামে হয়তো বলা হয়। বিশেষ দিবসের নাটকও করেছি। এরমধ্যে বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন প্রচারিত হওয়া লতিফ দফতরি নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।

মহানগর-২ প্রসঙ্গে…

মহানগর সিরিজটি তো দুই বাংলার দর্শকের কাছেই আলোচিত। আপনারা তো জানেন, ২০২১ সালে আশফাক নিপুণ পরিচালিত এই সিরিজটির যাত্রা শুরু হয় হইচই ওটিটি প্ল্যাটফর্মে। এতে ওসি হারুন চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা আমি পেয়েছি, তাতে আমি অভিভূত। আর এবার ঈদের আগে ২০ এপ্রিল একই প্ল্যাটফর্ম থেকে উন্মুক্ত করা হয়েছে মহানগর-২। নিজের কথা নিজে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, এই সিরিজটি দেখে এবার দুই দেশের খ্যাতিমান নির্মাতা ও অভিনয়শিল্পীরাও আমার অভিনয়ের প্রশংসা করছেন। আমি তাদের এবং মহানগর টিমের কাছে কৃতজ্ঞ।

ওসি হারুন অন্যতম চরিত্র…

ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয় চরিত্র। এ চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা ও পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার ও পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সিজন-২র গল্পে এমন কিছু রয়েছে, দর্শক আগে কখনো কেউ দেখেনি। ওসি হারুনের গল্পটি যেভাবে এবার ফুটে উঠেছে, সেভাবে দর্শকরাও লুফে নিচ্ছে আনন্দচিত্তে। মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। রাজধানী ঢাকার পটভূমিতে মহানগর ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে। আমার কাছে সিরিজটি শুরু থেকেই একটি চ্যালেঞ্জ ছিল। আমরা যারা এখন ওটিটিতে কাজ করছি, তারা জানি এখানে ওই থিয়েটারের ব্যাপারটা আছে। যত সময় লাগুক অসুবিধা নেই। কাজটা ভালো হতে হবে এবং তাই হয়েছে।

সিনেমার খবর…

নেয়ামুল মুক্তার পরিচালনায় ‘বৈদ্য’ নামে একটি সিনেমার শুটিং করেছি। সিনেমার গল্পটি বেশ চমৎকার। আশা করছি ভালো কিছু হবে। এছাড়া নতুন আরও দুটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমা দুটি কলকাতার। নতুন সিনেমার কাজ নিয়েও কথা হচ্ছে। এছাড়া ‘গাঙকুমারী’ ও ‘বিলডাকিনি’ নামে দুটি সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। সিনেমা দুটি নির্মাণ করেছেন ফজলুল হক তুহিন। এগুলো কবে নাগাদ মুক্তি পাবে আমি নিশ্চিত বলতে পারছি না। এছাড়া কলকাতার ‘গু-কাকু’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমার কাজও শেষ, যেটি আগেও বলেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com