বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
২ দিন ধরে দেশের সামাজিক মাধ্যমে একটি বিয়ে নিয়ে ঝড় বইছে। অনেকের প্রশ্ন আসলে বিয়েটা সত্যি না নকল। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন মজা করার জন্য এমনটি করেননি তো সালমান মুক্তাদির।
কারণ এর আগেও একাধিক প্রেম ও বিয়ের গুঞ্জন উঠেছিল সালমান মুক্তাদিরকে নিয়ে। তাই এমন প্রশ্ন। তবে সব কিছু উত্তর দিয়েছেন সালমান মুক্তাদিন। তিনি তার ভক্তদেরকে জানিয়েছেন এটা সত্যিকারের বিয়ে। তিনি সত্যি সত্যি বিয়ে করেছেন। এখন চেষ্টা করবেন ভালো স্বামী হওয়ার জন্য।
জানা যায় ঘরোয়া পরিবেশে ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। মঙ্গলবার কয়েকটি বিয়ে ছবি পোস্ট করে আচমকা বিয়ের ঘোষণা দিলেন ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির।
বিয়ের সাজে এক তরুণীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জানালেন, বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। তবে তার নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান।
ফেসবুক পেজের ওই পোস্টে সালমান লিখেছেন, সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। যদিও সালমান নিজে ঘোষণা দিলেও বিয়ের খবরটি অনেকের বিশ্বাসযোগ্য মনে হয়নি তখন। কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো নতুন কোনো মজার কনটেন্ট!
তবে সালমান ও তার ‘স্ত্রী’ যে পোশাক পরেছেন, সেই পোশাকের ডিজাইনার সাফিয়া সাথীও বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।এর আগে সালমান মুক্তাদির সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে।
তবে এবার সত্যি সত্যি বিয়ে করেছেন তিনি। স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।
সালমান পরিচয় প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে। স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্ত পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। এ সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করছিলেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।
কিছুদিন আগেই এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন, আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখেশুনে বুঝে তারপর বিয়ে করবেন। কিন্তু সে কথা রাখলেন না। আয়মানের আগেই বিয়ে করলেন। অথচ সেই আয়মান সাদিক ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন।
এদিকে নিজের ফেসবুক পেজের স্টোরিতে সালমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েটা সত্যি। আমার বাড়ির পাশের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন খুবই ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সহজ রাখতে চেয়েছি।’
তিনি আরও লেখেন, ‘এই মুহূর্তে বিনয়ের সঙ্গে মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাইছি। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
সবশেষে এ ইউটিউবার-অভিনেতা লেখেন, ‘আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব।’
উল্লেখ্য, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয়, তার নির্মিত কনটেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন। সালমান বেশকিছু নাটকেও অভিনয় করেছেন।