বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আর্থ কোয়েস্ট প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন টেলিযোগাযোগ মন্ত্রীর

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার  বলেছেন, মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের দিকে পরিচালিত করতে হবে।
তিনি বলেন,‘আমরা এখন অসাধারণ পরিবর্তনের একটি সময়ে বসবাস করছি। সুস্থ, উৎপাদনশীল জীবন এবং নিরাপদ অর্থপূর্ণ কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের অবশ্যই জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এসব জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের সবুজ এবং টেকসই বিশ্ব গঠন করতে সাহায্য করবে।’
সোমবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এথিকস অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডে’র (ইএটিএল) উদ্যোগে আয়োজিত  ‘আর্থ কোয়েস্ট’  প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার মোখলেসুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর ও ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
দেশের যে কোনো স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি মাধ্যমের ষষ্ঠ থেকে দশম শ্রেণির এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা তিনজনের দল গঠন করে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৩ লাখ টাকা পুরস্কার পাবে। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ দল পাবে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার। তৃতীয় রানার্সআপ ৫০ হাজার টাকার পুরস্কার পাবে। এ ছাড়া শীর্ষ ১৬টি দল এবং অনলাইন রাউন্ডে বিজয়ী দলগুলোকেও বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।
এই কুইজে মোট ৩০টি প্রশ্ন থাকবে। সব প্রশ্নের মান হবে এক করে। কুইজের সব প্রশ্নই বহু নির্বাচনী হবে। অংশগ্রহণকারীদেও প্রশ্ন করা হবে সহনশীল পরিবেশ, দূষণ হ্রাস, জলবায়ু পরিবর্তন ও ক্ষয়-ক্ষতি মোকাবেলা, পরিমিত ও পুনর্ব্যবহার পরিবেশবান্ধব প্রবৃদ্ধি, ডিজিটাল দক্ষতা, দৈনন্দিন বিজ্ঞান, গণিত, পরিবেশবান্ধব, টেকসই জীবনযাপন এবং ভাষা ও সংস্কৃতি বিষয়ের ওপর।
আজ থেকে শুরু হওয়া নিবন্ধন চলবে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়েবসাইট থেকে নিবন্ধন করা যাবে ও আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com