সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
গ্রাহককে উন্নত রোমিং সেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের টেলিনেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এখন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রোমিংসংশ্লিষ্ট সব সুবিধা নিতে পারবেন গ্রামীণফোনের গ্রাহক। এ উপলক্ষে সম্প্রতি বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে একটি অত্যাধুনিক সার্ভিস কিয়স্ক চালু করেছে প্রতিষ্ঠানটি।
কিয়স্ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট আওলাদ হোসেন।