সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে আরামিট সিমেন্টের

সাম্প্রতিক সময়ে সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জের চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ১৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৯ টাকা ৫০ পয়সা। দরবৃদ্ধির পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আরামিট সিমেন্টের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৬২ পয়সা। এদিকে আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৫০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ পয়সায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com