শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

এক মাস লিভ ইনের পর প্রেমিককে ‘ভাই’ ডাকলেন তরুণী

এক মাস ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন তরুণ-তরুণী। তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান তরুণীর বাবা। সম্প্রতি তিনি আদালতে মামলা করেন। গতকাল সোমবার (০৪ সেপ্টেম্বর) ছিল সেই মামলার শুনানি। কিন্তু শুনানিতে হঠাৎ করেই তরুণী জানান, ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই। তিনি ওই যুবককে ভাইয়ের মতোই ভালোবাসেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার। ৩১ বছর বয়সী ওই প্রেমিকের নাম বিষ্ণু। আর তার প্রেমিকার বয়স ২৩ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেরালা হাইকোর্টে বিচারপতি অনু শিবরামন এবং সি জয়চন্দ্রনের এজলাসে চলছিল মামলার শুনানি। সেখানেই তরুণী দাবি করেন, তিনি ওই যুবকের সঙ্গে এক মাস থাকলেও এখন বাবা-মায়ের কাছে ফিরতে চান। কারণ বিষ্ণু তাকে লিভ ইনে না গেলে আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন। সহানুভূতিবশত তার সঙ্গে থাকতে রাজি হন তরুণী। কিন্তু তিনি এখন সিদ্ধান্ত পাল্টেছেন।

এদিকে তরুণী যুবককে ‘ভাইয়ের মতো ভালোবাসেন’ বলার পর ভরা আদালতে মেজাজ হারান বিষ্ণু। একটি ছুরি দিয়ে নিজের হাতের কবজি কেটে ফেলেন তিনি। রক্তারক্তি কাণ্ড হয় আদালত চত্বরে। গুরুতর আহত বিষ্ণুকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। স্থগিত হয়ে যায় মামলার শুনানি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধু প্রেমিকার প্রত্যাখ্যানের জন্যই ওই কাণ্ড ঘটাননি বিষ্ণু। আদালতে ওই তরুণী তার বিরুদ্ধে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগও আনেন। তিনি বিচারপতিদের জানান, বিষ্ণু ইতোমধ্যে বিয়ে করেছেন। নতুন সম্পর্কে জড়ানোর সময় তিনি বলেছিলেন, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com