শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মোদির পোস্ট সীমাবদ্ধ করায় মেটা কর্মকর্তাকে তলব করল ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমাবদ্ধ করে দেওয়ার ঘটনায় মেটার কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে ভারত সরকার। এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তাকে তলব করেছে দেশটির ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (মেইটি)। সরকারের বক্তব্য, মেটা প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ভুল স্বীকার করলেও তাদের ব্যাখ্যা সন্তোষজনক নয়।

 

ঘটনার শুরু গত ২৩ জুলাই। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সেলফি ভিডিও প্রকাশ করেন, যা পরে ফেসবুকেও শেয়ার করা হয়। ভারতের তরুণদের উদ্দেশে দেওয়া এটিই ছিল তার প্রথম সরাসরি সেলফি ভিডিও। ভিডিওতে তিনি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন এবং এ ধরনের অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তবে ফেসবুকে প্রকাশের কিছু সময়ের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ হয়ে যায়, ফলে অনেক ব্যবহারকারী সেটি দেখতে পারেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com