বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
অনলাইনে কর পরিশোধ অারো সহজ করতে নতুন অ্যাপ উন্মোচন করেছে শাপলা ট্যাক্স। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের অায়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ অন্যান্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অ্যাপটির কর্মপরিকল্পনা ও দেশের কর ব্যবস্থাপনায় এর ভূমিকার বিষয় তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির দাবি, গত বছর এক হাজারেরও বেশি গ্রাহক শাপলা ট্যাক্সের মাধ্যমে কর প্রদান করেছেন।