বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ বাড়াতে এবং ফোন ভালো রাখতে রয়েছে সহজ ও কার্যকরী এক উপায়। আর এটি হলো, নিয়মিত অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশে ক্লিয়ার করা। অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশে ক্লিয়ার করলে ফোনের পারফরম্যান্স আগের থেকে ভালো হবে। পাশাপাশি ফোনের জায়গাও অনেকটা খালি হবে। ঘনঘন যদি ফোন ক্র্যাশ করে, লোডিং টাইম যদি হুট করেই বেড়ে যায়, ক্যাশে ক্লিয়ার করে নিলে এই সবকিছুই ঠিক হয়ে যায়।

নিয়মিত ক্যাশে ক্লিয়ার রাখবেন
ক্যাশে হলো একটি সাময়িক স্টোরেজ স্পেস যা অ্যাপগুলো ব্যবহার করে ডেটা স্টোর করার জন্য। নিয়মিত ক্যাশে ক্লিয়ার করলে ফোনের র‍্যাম অনেকটা খালি হতে পারে। ফোনের র‍্যামই মূলত সমস্ত অ্যাপগুলোকে চালায়। র‌্যাম যদি ভরা থাকে, তাহলে ফোনের সামগ্রিক পারফরম্যান্স প্রভাবিত হতে পারে। কোনো অ্যাপ যদি আপনার ফোনে সমস্যা করে কিংবা ক্র্যাশ করে, তাহলেও ফোনের ক্যাশে ক্লিয়ার করলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যদি ফোনে জায়গা কম থাকে অর্থাৎ স্টোরেজ স্পেস যদি কম থাকে, তাহলেও ক্যাশে ক্লিয়ার করে নিয়ে ফোনে অনেকটাই খালি জায়গা পেয়ে যেতে পারেন।

যেভাবে ক্যাশে ক্লিয়ার করবেন
ফোন ভেদে ক্যাশে ক্লিয়ার করার ধরন অন্যরকম হয়। তাই কীভাবে ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন, তা নির্ভর করে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিস্ঠানের ওপর। তাছাড়া সফটওয়্যার ভার্সনের ওপরেও নির্ভর করে ফোনের ক্যাশে ক্লিয়ারের পদ্ধতি। তবে সাধারণত যে উপায়ে বেশিরভাগ ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন, তা জানা যাক।

  • আপনার ফোনের সেটিংস অপশনে যান।
  • স্ক্রল ডাউন করুন এবং অ্যাপসে প্রবেশ করুন।
  • যে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।
  • অ্যাপটিতে ঢুকে স্টোরেজ ক্লিক করতে হবে।
  • সব শেষে ফোনের ক্লিয়ার ক্যাশে করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com